ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শনিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। রোববার সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছিল না বলে গভীর রাতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। ডা. জাহিদ বলেন, রাতে হাসপাতালে নেয়ার পরপরই ম্যাডামের কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড ফলাফল দেখে ব্যবস্থাপত্র দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑